ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

সমালোচনার মুখে গণেশের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা নিপুণ রায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর উপাচার্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় এসেছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। জামায়াতের কয়েকজন নেতা ও এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলমও তাকে সমালোচনা করেন।

তবে বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে গণেশের পক্ষ নিয়ে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। তিনি লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস কোনো লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর।”

নিপুণ আরও বলেন, সাহস অন্যায় করেনি বরং অন্যায়ের প্রতিবাদ করেছে। আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি অসংখ্য মামলা, হামলা, জেল ও রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি হঠাৎ করে উঠে আসা নেতা নন, বরং দীর্ঘ ১৬ বছর রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ সৈনিক।

তার ভাষায়, “প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

সমালোচনার মুখে গণেশের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা নিপুণ রায়

আপডেট সময় ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫