ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী পার্বত্য চট্টগ্রামের হেমা চাকমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রামের কন্যা হেমা চাকমা। কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট

হেমা চাকমা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমামিনতি চাকমার মেয়ে। তাদের এক ছেলে এক মেয়ে সন্তানের মধ্যে বড় ভাই অমর প্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। অন্যদিকে হেমা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী

এবারের নির্বাচনে ডাকসুর মোট ২৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে শীর্ষ তিনটি পদসহ মোট ২৩টি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের নেতা সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ৫টি পদে। এর মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, আর কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হেমা চাকমা ও রাফিয়া

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী পার্বত্য চট্টগ্রামের হেমা চাকমা

আপডেট সময় ১২:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫