ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবীর কাদের সিদ্দিকী: “জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সোমবার (১০ নভেম্বর) বহেড়াতৈল ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন। আমি জয় বাংলা বলেই মুক্তিযুদ্ধ করেছি এবং জীবন দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা ও চৈতন্য। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না।”

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী মন্তব্য করেন, “শেখ হাসিনা সরকার মানুষের ওপর জুলুম করেছে। ক্ষমতায় থাকা অবস্থায় তারা চাঁদা তুলেছে। ৫ আগস্টের পর একটি দল আওয়ামী লীগের চেয়ে চার থেকে ১০ গুণ চাঁদাবাজি করেছে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার পতনের সময় মানুষের মনে ধানের শীষ ছিল এক নম্বরে। এখন ধানের শীষ মানে পেটের বিষ। আমি গত ৭ জানুয়ারি এক জনসভায় বলেছিলাম—যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছিল, ঠিক একই কাজ করলে বিএনপিকে ভুলে যেতে মানুষের বেশি সময় লাগবে না।”

অনুষ্ঠানে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপুসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

বঙ্গবীর কাদের সিদ্দিকী: “জয় বাংলা বলা অপরাধ হলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন”

আপডেট সময় ০৯:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫