ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমার বলার এখতিয়ার নেই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে।’ তিনি আরও জানান, তিনি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন; তবে কোন দল বা কোন এলাকা থেকে প্রার্থী হবেন, তা স্পষ্ট করেননি। এর আগে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ। প্রথমে শ্রম উপদেষ্টার দায়িত্ব পেলেও পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ

আপডেট সময় ০৬:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫