ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় এক নির্বাচনী গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি।”
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ন্যায়–ইনসাফের কথা বলে এই দেশের মানুষের ওপর বৈষম্য, জুলুম ও নির্যাতন চালিয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শোষকদের বিদায় করে নতুন স্বাধীনতা অর্জন করা হয়। ব্রিটিশ, পশ্চিম বাংলার শাসকগোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানের আধিপত্য—এই তিনটি শক্তিকে বাংলার মানুষ রক্তের বিনিময়ে পরাজিত করেছে।
“কিন্তু পরবর্তী ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সেই বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারিনি,”—যোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, স্বাধীনতার পরপরই ভারত শেখ মুজিবুর রহমানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তাঁদের পরামর্শেই ১৯৭২ সালের সংবিধান রচিত হয়। তাঁর ভাষ্য, ভারতীয় সংবিধানের মূলনীতি অনুকরণ করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকে ক্ষুণ্ন করা হয়েছে।

সমাবেশে উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমীর সাইফ উল্লাহ পাঠানসহ অন্য নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

আপডেট সময় ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫