ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকমিশনার/বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন ৯ জনের কাতারের জালে কানাডার ৪ গোল  সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৭০ বার পড়া হয়েছে

ভারতের দিল্লিতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌যন্ত্র, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তিনি সিসিইউতে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি এবং মেডিকেল বোর্ডের পরামর্শে তা এখনো সম্ভব হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, উড়োজাহাজে ভ্রমণের সক্ষমতা এবং চিকিৎসক দলের সুপারিশের ওপর।

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে দুই বছর পর সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

সূত্র: আইএএনএস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

খালেদা জিয়া অসুস্থতায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন: শেখ হাসিনা

আপডেট সময় ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫