ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এর আগে জানিয়েছেন—ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানে থাকবেন কি না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, “আমরা কী করতে পারি? করণীয় তেমন কিছু নেই। ভারতকে রাজি হতে হবে বা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। রাজি না হলে আমাদের করণীয় খুব সীমিত।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করতে পারি, অনুরোধ করতে পারি—তার বেশি কিছু করার সুযোগ নেই।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর বাংলাদেশ ভারতকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

সর্বশেষ, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয়

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫