ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য শক্তিশালী দল ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬৩৪ বার পড়া হয়েছে

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নেই কোনো বড় চমক। বাংলাদেশ সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজের অপরিবর্তিত স্কোয়াডকেই এই সিরিজের প্রথম দুই ম্যাচে বহাল রেখেছে বোর্ড। শনিবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ১৫ সদস্যের দল ঘোষণা করে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। 

অন্যদিকে, ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২ মে মিরপুরে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি। উল্লেখ্য, সিরিজে ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে নতুন সময় চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা নির্ধারিত হয়েছে দুপুর ৩টায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য শক্তিশালী দল ঘোষণা

আপডেট সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬