ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে

‘কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত শেবাগের!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, তারা যুদ্ধবিরতি “বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ”। এরই মধ্যে পাকিস্তানকে আবারও নিশানা করেছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। পাকিস্তানের নিন্দায় সবচেয়ে বেশি সরব দেখা গেছে বীরেন্দ্র শেবাগকে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘কুত্তে কি দুম তেড়ি কি তেড়ি হি রেহতি হ্যায়।’ অর্থাৎ কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না।

একই পোস্ট দেখা যায় আরও দুই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং রাহুল তেওয়াটিয়ার এক্স হ্যান্ডেলেও। যদিও শেবাগের পোস্টে পাকিস্তানকে মেনশন করা হয়নি। তবে পোস্টটি যে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সেটি আর বুঝতে বাকি নেই কারও। অন্যদিকে শিখর ধাওয়ান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘটিয়া দেশ নে ফির আপনা ঘটিয়াপান পুরি দুনিয়া কে আগে দিখা দিয়া।’ অর্থাৎ ঘটিয়া পাকিস্তান নিজের খারাপ রূপটা আবার গোটা দুনিয়ার সামনে প্রকাশ করে ফেলল তারা।

এর আগে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও পাকিস্তানকে নিয়ে তোপ দেগেছিলেন শেবাগ। ভারতীয় সাবেক এই ক্রিকেটারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে যখন তাদের চুপ করে থাকার সুযোগ ছিল। সন্ত্রাসীদের বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং তাদের নিয়ে অনেক কথাও তারা বলে। আমাদের বাহিনী সবচেয়ে উপযুক্ত জবাবই দেবে, এমন জবাব দেবে যেটা পাকিস্তান কখনো ভুলতে পারবে না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

‘কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না’, পাকিস্তানকে ইঙ্গিত শেবাগের!

আপডেট সময় ০৩:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫