ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে: কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ। গতকাল রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। সেখানে জয়ের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম মুসলমানদের গাড়িতে বেঁধে টেনেহিঁচড়ে নির্যাতন করা হচ্ছে।

বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবী তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে। দেশে সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সরকারকে এসব সমস্যার সমাধানে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

কর্নেল অলি আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও আমরা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ওপর জোর দিয়েছি। গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েজুলাই সনদকে বৈধতা দিয়েছে। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় দেশে বর্তমানে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে: কর্নেল অলি

আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬