ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল। হাসপাতালে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ভাই মির্জা খোকন। তারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময় চলাফেরাও করছেন মির্জা আব্বাস। এদিকে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। রোববার তাকে দেখতে হাসপাতালে যান মুন্সিগঞ্জ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, আল ইমরান এবং যুবদল নেতা ইমন হাসান। তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারা জানান, দেশবিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন এবং দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসা শেষে তিনি আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

আপডেট সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬