ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় কর্মচারীকে বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়।

তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখার। রোগীদের অভিযোগ এ হাসপাতালটিতে দালালরা অহরহ প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতরবাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন।

জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর তিনি নগরীর আমানতগঞ্জে অবস্থিত উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শনে যান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত হাসপাতাল উদ্বোধনের। আগামী তিন চার মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে উদ্বোধন করা হবে। জুলাই মাসের মধ্যে জনবল নিয়োগ দেয়া হবে। পূর্বের সরকার কোন অর্থ রেখে যায়নি, একই সাথে স্বাস্থ্য বিভাগে তেমন একটা জনবল নিয়োগ দেয়নি।

এরপর তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোপূর্বে যারা ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিলেন তারা বরিশালে স্থানীয় জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও ঢাকায় অবস্থান করতেন তাই হাসপাতাল ব্যবস্থাপনা সঠিকভাবে হতো না। তাই হাসপাতাল ব্যবস্থাপনার দায়িত্বে বরিশালে যারা অবস্থান করেন তেমন জনপ্রতিনিধিদের দেয়া হবে কিনা আমি এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন একজন মন্ত্রীকে সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে সদস্যকে সদস্য করে শিগগির হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত থাকায় কর্মচারীকে বরখাস্ত

আপডেট সময় ০১:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬