মাত্র ১০ মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা লেজে-গোবরে হয়ে গেছে: নুরডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। মাত্র ১০ মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা লেজে-গোবরে হয়ে গেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বুধবার (১১ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুর বলেন, ভালো-মন্দ যাই হোক, দেশ পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকারই প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জাতীয় সরকার গঠন না করায় অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যর্থতায় পড়েছে। তিনি সরকারকে আহ্বান জানান ডিসেম্বরের মধ্যেই সংস্কারসহ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের। তিনি বলেন, নির্বাচনে যে দলই আসুক না কেন—বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ বা ইসলামী আন্দোলন—যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধেও আন্দোলন চলবে। মূল লক্ষ্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। জুলাইয়ের পর পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ, গণমাধ্যম ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা না হলে কিছুই বদলাবে না। ফ্যাসিস্টদের বিচার সরকারের একার পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ
১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব
মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ
দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল
গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা
অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা লেজে-গোবরে হয়ে গেছে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- ৪১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























