ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল পাবনায় সড়ক দুর্ঘটনায় ছেলের বিয়ের আগের দিন মা-বাবা নিহত রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল বিতরণের আগেই সরকারি ত্রাণের মেয়াদ শেষ, স্বাস্থ্যঝুঁকিতে দরিদ্ররা সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফরমার চুরি: ৬৫ দিনে গায়েব ২৬টি, চরম ভোগান্তিতে গ্রাহকেরা বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

নেতাকর্মীরা পালিয়ে এদিক-সেদিক, ভারতে ছেলেকে নিয়ে ঈদ উদযাপন শেখ হাসিনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৩১৭ বার পড়া হয়েছে

এবার সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার (১১ জুন) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র মঙ্গলবার সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তিনি সেখানকার একটি সেফ হাউজে থাকছেন।

গত বছরের ৫ অক্টোবর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালায় নিষিদ্ধ আওয়ামী লীগের সব নেতাকর্মী। যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এসবের মধ্যেই ছেলের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন পলাতক শেখ হাসিনা।

ভারতের সরকারি কর্মকর্তারা সজিব ওয়াজেদ জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলেছে, “হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছে। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন তিনি।”

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ গণহত্যা। যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। আদালত শেখ হাসিনাকে ১৬ জুনের মধ্যে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

নেতাকর্মীরা পালিয়ে এদিক-সেদিক, ভারতে ছেলেকে নিয়ে ঈদ উদযাপন শেখ হাসিনার

আপডেট সময় ০৫:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫