ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই জাহিদুলের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে এসে এক ছাত্রদল নেতাকে মাথায় আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায়, সোমবার (১০ জুন) দুপুর ১টার দিকে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা হলেন শাকিল, যিনি ঢাকা মহানগর উত্তরের একজন সক্রিয় নেতাকর্মী। জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত এক গণ-অভ্যুত্থান কর্মসূচিতে অংশগ্রহণের সময় তিনি আহত হন এবং পরবর্তীতে সরকার ঘোষিত রাজনৈতিক সহিংসতায় আহতদের ভাতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে এসআই জাহিদুল হাসান তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ায় আসেন। সোমবার দুপুরে নতুন বাজার এলাকায় শাকিলের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে এসআই জাহিদুল তাকে মাথায় আঘাত করেন। এতে শাকিল রক্তাক্ত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান রিয়াদ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শুনই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়ার ছেলে।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে এসআই জাহিদুল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়রা দাবি করছেন, পুলিশের পোশাক বা দায়িত্বের বাইরে গিয়ে একজন ছাত্র রাজনীতিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

ভুক্তভোগী শাকিল অভিযোগ করে বলেন, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো প্রকার উসকানিমূলক কাজ করিনি। অথচ একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে জাহিদুল আমাকে হঠাৎ আক্রমণ করেছেন, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত।”

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই জাহিদুলের বিরুদ্ধে

আপডেট সময় ১০:৪৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫