ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

আজ পর্দা উঠছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

অবশেষে চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার (১১ জুন) রাতে। ইতিহাসে এই প্রথমবারের মতো তিন দেশযুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোযৌথভাবে আয়োজন করছে ফুটবলের এই মহোৎসব। মেক্সিকো সিটি, টরোন্টো এবং লস অ্যাঞ্জেলসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ মিশন।

কাউন্টডাউন প্রায় শেষ। আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর। বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই পৌঁছে গেছে তুঙ্গে। অংশগ্রহণকারী ৪৮ দেশের প্রতিনিধিত্ব করবেন মোট ১ হাজার ২৪৮ ফুটবলার। শেষ মুহূর্তের কৌশল নিয়ে ব্যস্ত কোচিং স্টাফরা, আর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা মগ্ন ফিক্সচার, পরিসংখ্যান ও সম্ভাবনার নানা বিশ্লেষণে। এদিকে তিন আয়োজক দেশেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপের এই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে রাখতে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ফিফা, যেখানে উঠে আসবে তিন দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য রূপ।

উদ্বোধনী উৎসবের সূচনা হবে মেক্সিকোতে। দেশটির বর্ণাঢ্য সংস্কৃতি, আধুনিক লোকশিল্প এবং ঐতিহ্যবাহীপাপেল পিকাডোআয়োজন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। পাশাপাশি থাকছে কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিশেষ পরিবেশনা। মহড়ায় অংশ নেওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কানাডার অনুষ্ঠানে মঞ্চে উঠবেন দেশটির জনপ্রিয় শিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেট এবং নোরা ফাতেহির মতো তারকারা। সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বর্ণিল প্রদর্শনীও থাকবে সেখানে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিশাল ভিজ্যুয়াল শোর সঙ্গে দর্শকদের মাতাবেন কেটি পেরি, ফিউচার ও আনিতা। বিশেষ আয়োজনে ফুটে উঠবে ফিফা বিশ্বকাপের আবহ ও থিম।

 তবে উৎসবমুখর পরিবেশের মাঝেও রয়েছে কিছু বিতর্ক। মেক্সিকোতে ফিফাবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে সরকারের বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ইরানের খেলোয়াড়দের প্রবেশসংক্রান্ত আইনগত জটিলতা, এক সোমালিয়ান রেফারিকে ফেরত পাঠানো এবং খেলোয়াড়দের প্রবেশে অতিরিক্ত কড়াকড়ি নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। ফলে উদ্বোধনী দিনের আনন্দের পাশাপাশি কিছুটা বিতর্কের ছায়াও থাকছে। তবে সব আলোচনাসমালোচনা ও বিতর্ক ছাপিয়ে তিন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসবদ্য গ্রেটেস্ট শো অন আর্থ ৩৯ দিনব্যাপী ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞ শেষে ফুটবল বিশ্ব পাবে নতুন এক চ্যাম্পিয়ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

আজ পর্দা উঠছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের

আপডেট সময় ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬