আগামীকাল সকালে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার।

২৫ হাজার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ। বিপরীতে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৭ শতাংশ।

ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪.২ শতাংশ। তবে সব মিলিয়ে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৪ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।

অন্যদিকে, সুইজারল্যান্ডের জন্য সেমির স্বপ্নপূরণের সম্ভাবনা ৩০.৬ শতাংশ। রেকর্ড ও পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও বর্তমান চ্যাম্পিয়নদের চমকে দিতে সুইসরা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।