ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রংপুরে মিন্টু কবিরাজ গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৯৫৫ বার পড়া হয়েছে

এবার রংপুরে ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মিন্টু মিয়া নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১০ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে করেছে র‍্যাব-১৩। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। চিকিৎসার জন্য তিনি মাঝে মধ্যে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন। এ সময় ‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে’ বলে ভিকটিমকে ভয় দেখান।

র‍্যাব আরও জানায়, গত ১ জুলাই দুপুরে গ্রেপ্তারকৃত মিন্টু কবিরাজ ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ৮ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এদিকে, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মিন্টু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রংপুরে মিন্টু কবিরাজ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫