ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১১৪৩ বার পড়া হয়েছে

এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সংকট ও বিপদে আলেম-ওলামারা সবসময় জনগণের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন। নতুন বাংলাদেশ গঠনে তাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো।

রবিবার (১০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা দারুল আকরাম মাদরাসায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেম-ওলামাদের অবদান অনন্য। তারা শুধু দ্বীনের খেদমতই করেননি, দেশের স্বাধীনতা ও সংকটে ময়দানে থেকেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করেন, শত শত মাদ্রাসা শিক্ষার্থী তখন আহত হয়েছেন ও শাহাদাত বরণ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সুরক্ষায় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার আলেম উলামা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের অবদান অপরিসীম: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫