ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আয়োজিত ‘মিছিলে নতুন মুখ’ শীর্ষক নবীনবরণ অনুষ্ঠানে বললেন, আওয়ামী লীগের ১৭ বছরের ভয়ংকর স্বৈরাচারী কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা সাহস নিয়ে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেই একটা নতুন সময় উপহার পেয়েছে বাংলাদেশ।

অধ্যাপক সামিনা লুৎফা বলেন, আমরা এমন একটা দমবন্ধ সময় পার হয়ে এসেছি যেসময় শিক্ষার্থীরা রাজনীতির সঙ্গে যুত হতে চায়নি। কথা বলতে চায়নি। কোনো প্রতিবাদ করতে চায়নি। শিক্ষার্থীরা ক্ষমতা কাঠামোর মধ্যে থাকতে বাধ্য হয়েছে। সেই বাধ্যবাধকতার যুগ আমরা পেরিয়ে এসেছি কারণ শিক্ষার্থীদের মধ্যে থেকেই কেউ কেউ সেই নিষ্পেষণ নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছিলেন। সেই সাহস নিয়ে এই ভয়ংকর স্বৈরাচারী কর্তৃত্ববাদী ব্যবস্থা, যে ব্যবস্থা আওয়ামী লীগ ১৭ বছর ধরে চালু করেছিল সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এবং সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেই বাংলাদেশ একটা নতুন সময় উপহার পেয়েছে। সেই নতুন সময়টা এমন সময়, যে শিক্ষার্থীরা অসম্ভব রাজনীতি সচেতন হয়ে উঠেছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আপনারা যাত্রা শুরু করেছেন। এই যাত্রায় আপনাদের দুটো জিনিস জরুরিভাবে মনে রাখা দরকার। আপনাদের মূল কাজ পড়ালেখা। পড়ালেখার মধ্যে থেকেও দেশের, জাতির, রাষ্ট্রের কিংবা ধরিত্রীর যেসব সংকট রয়েছে সেদিকে নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে হবে। পাশাপাশি সর্বজনের বিশ্ববিদ্যালয়ে (পাবলিক বিশ্ববিদ্যালয়) পড়ে এই দেশের মানুষের কাজে লাগে, কৃষকের কাজে লাগে, জ্ঞানের কাজে লাগে, দর্শনের কাজে লাগে এরকম বিষয়ে আপনার মনোযোগী হতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

আপডেট সময় ১০:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬