ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা

সংখ্যানুপাতিক নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের, ডাকসুতে ইসলামপন্থিদের উত্থানের কথা বললেন ফয়জুল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি। এই ব্যবস্থায় ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে না, পেশীশক্তির ব্যবহার কমে যাবে, ভোটকেন্দ্র দখল কিংবা কালো টাকার প্রভাব থাকবে না। ফলে সব আদর্শের মানুষই সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা।

ফয়জুল করিম আরও বলেন, বর্তমান প্রশাসনের কাঠামো কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম নয়। প্রশাসনকে ঢেলে সাজানো না হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পাশাপাশি তিনি জানান, ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছে।

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে বাম ও ভারতপন্থিদের “চিরতরে কবর রচিত হয়েছে” এবং ইসলামপন্থিদের বিজয় নিশ্চিত হয়েছে। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মুসলমানদের প্রভাব খাটাতে দেওয়া হয়নি, কিন্তু এবারের নির্বাচনে ইসলামপন্থিদের উত্থান ঘটেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

সংখ্যানুপাতিক নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের, ডাকসুতে ইসলামপন্থিদের উত্থানের কথা বললেন ফয়জুল করিম

আপডেট সময় ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫