ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করছেন বিএনপি নেতা মাহফুজ এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে: আনিস আলমগীর জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ জাতীয় নির্বাচনে প্রার্থী হলে ডাকসুর ভিপিকে কি পদ ছাড়তে হবে? এখন থেকে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচনে ৮ লাখ পুলিশ-বিজিবি ও আনসার মোতায়েন থাকবে: প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার ভাষায়, জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকেই প্রমাণিত হয়েছে, জাতীয় নির্বাচনও ভালোভাবে আয়োজন সম্ভব।

প্রেস সচিব আরও বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের সদিচ্ছার ওপর নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার ওপরও নির্ভর করে। সবাই সৎ থেকে দায়িত্ব পালন করলে আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা

নির্বাচনে ৮ লাখ পুলিশ-বিজিবি ও আনসার মোতায়েন থাকবে: প্রেস সচিব

আপডেট সময় ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫