ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে তিন দিনের হরতাল ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

বাগেরহাটে সংসদীয় চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দু’দিনের হরতাল শিথিলের ঘোষণা দিয়ে চার দিনের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস।

রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালতে অবস্থান কর্মসূচি থাকবে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত সকাল-সন্ধ্যা তিন দিন হরতাল পালিত হবে। রাতে সড়ক চলাচল স্বাভাবিক থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, পূর্বঘোষিত হরতাল বৃহস্পতিবার শেষ হচ্ছে এবং রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস-আদালত ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে। কমিটির কো-কনভেনার এম এস সালাম উল্লেখ করেন, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব জানার পর থেকে স্থানীয়রা আন্দোলন শুরু করে। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তিনটি আসনই চূড়ান্তভাবে ঘোষণা করে, যা গণমানুষের দাবিকে উপেক্ষা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে। নতুন সীমানা অনুযায়ী বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসন গঠিত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে তিন দিনের হরতাল ঘোষণা

আপডেট সময় ১১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫