ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি নবনির্বাচিত সকল নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ পেয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক অগ্রযাত্রা।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। পাশাপাশি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

বিজয়ী না হওয়া প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।

বার্তার শেষাংশে তিনি ডাকসু নির্বাচন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, দ্রুতই সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫