ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

গুলশানের সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) হিসেবে কর্মরর্ত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেফতারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ‘ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা তিনি বলতে পারেননি। আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

গুলশানের সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় ০৮:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫