“আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব”— নির্বাচনের আগে দেওয়া সেই ব্যতিক্রমী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সম্প্রতি গভীর রাতের আঁধারে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।নির্বাচনী প্রচারণায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই উদ্যোগকে তারই বাস্তব প্রতিফলন ও ধারাবাহিকতা হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবি ও ভিডিওতে মধ্যরাতে প্রটোকল ছাড়া সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে তাঁর উপহার পৌঁছে দেওয়ার এই দৃশ্য উঠে আসে।গভীর রাতে ঘরের দুয়ারে খোদ এমপিকে উপহার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এমপির মাথায় হাত রেখে দোয়া করে তিনি বলেন, “আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।”উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে লড়েন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনে তিনি ৬৪,৯০৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন।প্রতিশ্রুতি পূরণের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি কথা তিনি বাস্তবায়নে বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার পূরণে তিনি শিবচরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা
‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান
কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা
আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ
ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার
হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং
‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৫:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























