ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক

ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার (ভুতুড়ে বিল) অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ গ্রাহকেরা। পরে অতিরিক্ত বিল সংশোধন ও ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনের আশ্বাসে তাঁকে মুক্ত করা হয়।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের কালিতলা মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী জোনাল অফিসের মিটার রিডার সবুজ বিলের তথ্য সংগ্রহের জন্য কালিতলা মধুপুর গ্রামে যান। এ সময় এক মাসের ব্যবধানে বিলের পরিমাণ অস্বাভাবিক বেশি আসায় ক্ষুব্ধ এক গ্রাহক তাঁকে প্রথমে আটকে রাখেন। মুহূর্তের মধ্যে এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শতাধিক বাসিন্দা সেখানে জড়ো হন এবং তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন।গ্রাহকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের ওপর অতিরিক্ত ও মনগড়া বিল চাপিয়ে দিচ্ছে, যা সাধারণ মানুষের জন্য পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে আলোচনায় বসেন। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ভুতুড়ে বিল দ্রুত সংশোধন এবং যাদের মিটার ত্রুটিপূর্ণ তা পরিবর্তনের লিখিত আশ্বাস দিলে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অবরুদ্ধ মিটার রিডারকে ছেড়ে দেয় জনতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার

ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার

আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬