ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

শেষ মিনিটের স্বপ্নভঙ্গ: হংকংয়ের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশের হৃদয়ভাঙা হার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

যে ম্যাচের ফল ৩-৩ হওয়ার পথে ছিল, সেই ম্যাচের শেষ মিনিটে অপ্রত্যাশিত এক গোলে কোটি বাঙালির হৃদয় ভেঙে যায়। জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় ফ্লাডলাইটের আলোর মধ্যেও হামজা চৌধুরী ও শেখ মোরসালিনদের মুখে নেমে আসে হতাশার ছায়া। বৃহস্পতিবার রাতে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে ৪-৩ গোলের সেই কষ্টের হার যেন ফুটবলারদের ঘুম কাড়ে।

তবুও হাল ছাড়েননি তারা। হ্যাভিয়ের ক্যাবরেরার দল গতকালই দেশ ছেড়েছে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগ খেলতে। যদিও এশিয়ান কাপে মূল পর্বে বাংলাদেশের জায়গা পাওয়া এখন অনেকটাই কঠিন, অধিনায়ক জামাল ভূঁইয়া বাকি তিন ম্যাচে জয়ের আশায় তাকিয়ে আছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল রূপকথার মতো—সেট পিসে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে লিড নেয় বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে রক্ষণভাগের ভুলে সমতা ফেরায় প্রতিপক্ষ। বিরতির পর হংকং ৩-১ গোলে এগিয়ে গেলে অনেকেই ভাবেন, এবারও পরাজয়ের গল্পই লিখতে হবে লাল-সবুজদের।

কিন্তু ৬০ মিনিটের পর কোচের চার বদলি বদলে দেয় ম্যাচের রঙ। চার প্রবাসী খেলোয়াড়—জামাল ভূঁইয়া, শমিত সোম, জায়ান আহমেদ ও ফাহমিদুল প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালান। শেখ মোরসালিন ও শমিতের গোলে বাংলাদেশ ফিরে আসে অবিশ্বাস্যভাবে, স্কোরলাইন হয় ৩-৩। ইতিহাসের পাতায় লেখা যাচ্ছিল এক অনন্য প্রত্যাবর্তনের গল্প।

কিন্তু ঠিক শেষ মিনিটে সেই গল্পেই আসে ট্র্যাজেডি—হংকংয়ের এক পাল্টা আক্রমণে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন—জামাল, জায়ান, শমিত ও ফাহিমদুলকে যদি শুরু থেকেই নামানো হতো, তবে হয়তো এই পরিণতি দেখতে হতো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ মিনিটের স্বপ্নভঙ্গ: হংকংয়ের বিপক্ষে লড়াই করেও বাংলাদেশের হৃদয়ভাঙা হার

আপডেট সময় ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫