ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ, হতে পারেন সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর পর গণঅধিকার পরিষদে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) এক বেসরকারি টেলিভিশনকে তিনি জানান, আসিফ মাহমুদ এর আগেও গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। নেতৃত্ব পর্যায়ে তাকে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেক্রেটারির পদ ছাড়তে তিনি প্রস্তুত কিনা—এমন প্রশ্নে রাশেদ খান বলেন, সজীব ভুঁইয়াকে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে, তবে সব কিছুই এখনো আলোচ্য পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও তিনি বলেন, বিস্তারিত প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং দুই উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ, হতে পারেন সেক্রেটারি

আপডেট সময় ১২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫