ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

এমন কোনো প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী দেবে না, যা বাস্তবায়ন সম্ভব নয়: মাহবুব জুবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাস্তবায়ন সম্ভব নয় এমন কোনো প্রতিশ্রুতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল অ্যাডভোকেসি অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স রাইট আয়োজিত ন্যাশনাল কনভেনশন অন লেবার মেনিফেস্টো শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিক উন্নয়ন বিষয়টি জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। ক্ষমতায় যারা ছিলেন তারা বলেছিলেন, ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। কিন্তু দেখা গেছে এর বিপরীত। আর তাই দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। জামায়াতে ইসলামীর এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘কার্ড তুলে না দিয়ে কাজ তুলে দিতে চাই আমরা। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না, যা বাস্তবায়ন সম্ভব নয়।’

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী শ্রমিকদের অধিকারের কথা জাতীয় অগ্রাধিকারে কখনোই আসেনি। ন্যূনতম মজুরি দূরের কথা, তাদের অধিকারের আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে রাষ্ট্র। অথচ মালিক ও সরকার সব সময়ই মিলেমিশে একাকার।

সাইফুল হক বলেন, শ্রমিকের দাবি কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা তার অধিকারের কথা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং জাতীয় নির্বাচনের পরে সংসদে যাওয়া প্রতিটি রাজনৈতিক দলকে যদি জবাবদিহির জায়গায় আনতে পারে সংগঠনগুলো, তাহলেই দেশে শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়ে কিছুটা উন্নতি আশা করা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

এমন কোনো প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী দেবে না, যা বাস্তবায়ন সম্ভব নয়: মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৪:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬