ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার গণঅভ্যুত্থানের শহীদের পরিবার এবং আহত যোদ্ধাদের কোনো দলের ব্যানারে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে বললেন এনসিপির সংগঠক সারজিস আলম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

সারজিস বলেন, ‘আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য ২০টি অধ্যাদেশ অন্য ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুমের শিকার হয়েছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে সেগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। এ কারণেই তারা ভুল অধ্যাদেশ বাতিল করেছে।

অভিযোগ করে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও এটাই সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলছে। ফলে যারা জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করেছিল এবং শহীদদের হত্যার জন্য দায়ী তাদের অনেক দাগি আসামি এখন জামিন পেয়ে যাচ্ছে।

আসামিরা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে দাবি করে এনসিপির সংগঠক বলেন, ‘জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে জামিনে বেরিয়ে আসা আসামিরা। বিএনপি যদি মনে করে, তারা বিরোধী দলের কবর খুঁড়বে আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেতাহলে ওই কবরে তাদের জায়গাটা হবে সবার আগে।শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘দয়া করে কোনো কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আকাঙ্ক্ষার পক্ষে থাকুক। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন। যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস

আপডেট সময় ০৩:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬