ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম এবার ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

চলতি বছর পবিত্র হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (১১ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

হজ কার্যক্রম পরিচালনাকারী হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৬ জন হজযাত্রী। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি  ফ্লাইট পরিচালনা করেছে।

হজ পালনের জন্য এ পর্যন্ত মোট ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ২১৩টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।

অন্যদিকে, হেল্প ডেস্কের বুলেটিন থেকে জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত ছয় জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় তিনজন মারা গেছেন। সবশেষ শনিবার মোহাম্মদ বয়েজ উদ্দিন (৭২) নামে একজন মারা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি নীলফামারী সদর উপজেলায়।

সচলতি বছর হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী অংশ নেন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় ০২:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫