ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ : সাবেক ইউপি সদস্য নিহত, আহত অন্তত ২০ তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি ‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’ বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা করে খাবার লুট, আহত ২ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফায় ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে দুবাইয়ের আল ওয়াসিতে এক ইউনিট ও বুর্জ খলিফায় এক ইউনিট রয়েছে।

সোমবার (১২ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি বেনজীর আহমেদ ও জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি ১৭ লাখ ৩৩৬ টাকা সম্পদের তথ্য গোপন ও ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি জিসান মির্জা তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬(২) ও ২৭(১) এর অধীনে ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জিসান মির্জার স্থাবর সম্পত্তির হস্তান্তর বা হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা একান্ত আবশ্যক

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফায় ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট সময় ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫