ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার এক মাসের মাথায় রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত সাবেক ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ, যিনি ‘কাইল্লা পলাশ’ নামেও পরিচিত।

শুক্রবার বেলা পৌনে ২টার দিকে রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর মাথায় দুটি গুলি লাগে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া জানান, এক যুবক কাছ থেকে গুলি করার পর কিছু দূরে অপেক্ষমাণ মোটরসাইকেলে উঠে সহযোগীর সঙ্গে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা শূন্যেও গুলি ছোড়ে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইয়াছিন খান পলাশ যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। ২০০২ সালে সংঘটিত ওই মামলায় বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিলেও পরবর্তীতে উচ্চ আদালত সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এক মাস আগে তিনি জামিনে কারামুক্ত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬