ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগের হামলা থেকে কেউ রেহাই পাচ্ছে না—চট্টগ্রামে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ ইরান নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত বিপর্যয়: ট্রাম্প ‘সম্মান রক্ষার পথ’ খুঁজছেন—আন্দ্রেয়া দেসি বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও গভীর হবে: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্রাক হেলপার থেকে ফ্লেক্সিলোড ব্যবসায়ী—কোটিপতি নুরুল কবিরকে ঘিরে জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আলোচনা হলো, ব্রিফিং নয়—নয়াদিল্লিতে নীরবতায় শেষ বিজিবি-বিএসএফ বৈঠক মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

বাজেট নিয়ে সমালোচনা, ‘ছায়া বাজেট বেশি জনবান্ধব’ দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের তুলনায় জামায়াতে ইসলামীর দেওয়া ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১২ জুন) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বাজেট-পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর জামায়াত ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প ‘ছায়া বাজেট’ ঘোষণা করে।

গোলাম পরওয়ার বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবতাবিবর্জিত এবং অন্তঃসারশূন্য। তাঁর দাবি, এই বাজেট জনগণের ওপর অতিরিক্ত ঋণের চাপ সৃষ্টি করবে এবং বড় ঘাটতির কারণে রাজস্ব আহরণ সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, জামায়াতের ছায়া বাজেট জনকল্যাণ, সুশাসন ও উন্নয়নকে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে। তাই সরকারের উচিত বাজেট সংশোধন ছাড়া এটি পাস না করা।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট এবং এটি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। পাশাপাশি তিনি দাবি করেন, বাজেটে ব্যাংক ও বিদেশি ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা রয়েছে এবং এটি দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করতে পারে।

ব্যাংকিং খাত প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ আর্থিক খাতে চলমান অনিয়ম অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও সংকটে পড়বে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি আয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ওপর চাপ সৃষ্টি করে এমন ‘গণবিরোধী’ বাজেট গ্রহণ করা উচিত হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

বাজেট নিয়ে সমালোচনা, ‘ছায়া বাজেট বেশি জনবান্ধব’ দাবি

আপডেট সময় ০২:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬