ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

দায় এড়াতে পারেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এবার খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারা। তারা বলছেন, খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০ মাসে মহানগরীতে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। মহানগরীর আইনশৃঙ্খলা অবনতির দায়ভার আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কোনো ভাবেই এড়াতে পারে না।

গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিগত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। আর এ সুযোগটাই কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এছাড়া কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারও দায়ভার এড়াতে পারবে না। নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

এদিকে বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

দায় এড়াতে পারেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: বিএনপি

আপডেট সময় ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫