ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের অভিযোগে ২ হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামে এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে।

উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান,

“মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে সন্দেহভাজন নুর আহমদকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার পায়ুপথে ইয়াবা রয়েছে।”

পরবর্তীতে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্ত নুর আহমদ এই মাদক কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবি জানায়। তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঘটনার পরপরই টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন,

“দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নুর আহমদকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

আপডেট সময় ১০:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫