ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলল তরুণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন এক তরুণ। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দোকানি আমানুজ্জামান (৪৫) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি পচামাদিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তরুণ সুমন হোসেনের (২০) বাড়িও একই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন হোসেন আমানুজ্জামানের দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। দোকানি বকেয়া টাকা পরিশোধ করতে বললে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে আঘাতের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর হঠাৎ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যান।

আহতের বড় ভাই নাজমুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলল তরুণ

আপডেট সময় ১১:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫