ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

সাদা পাথর লুটেদের থামাও, প্রকৃতি রক্ষা করুন: পেসার রুবেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

এবার সিলেটের সাদা পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান তিনি।

পোস্টে রুবেল লেখেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’ গেল কয়েকদিনে সাদা পাথরের লুটের ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জঘন্য এসব কর্মকাণ্ডে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা। তারই ধারাবাহিকতায় কথা বলেছেন রুবেলও।

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রশাসনের দুর্বলতার সুযোগে শুরু হয় সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথরের পাথর লুট। তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এসব পাথর লুটপাট। অনেকে আঙুল তুলেছেন বিএনপি ও যুবদল নেতাদের দিকে। এদিকে যাদের নামে অভিযোগ উঠেছে, সেসব ব্যক্তিদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

সাদা পাথর লুটেদের থামাও, প্রকৃতি রক্ষা করুন: পেসার রুবেল

আপডেট সময় ১২:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫