ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলায় ৮ ইরানি সেনা নিহত ১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

জামায়াতের বহিষ্কৃত নেতা এবি পার্টিতে যোগদান করে এমপি প্রার্থী ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

এবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে দলীয় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে, জামায়তে ইসলামী পার্টি থেকে বহিষ্কৃত হয়ে ওই নেতা আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন।

সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে ওই নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা এবি পার্টির সদস্য ফরম পূরণ করে জামালপুর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য ছানোয়ার হোসেনের কাছে জমা দিয়েছেন। তিনি কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবি পার্টির শেরপুর জেলা শাখার সদস্য সচিব মুকসিতুর রহমান রাতেই এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন।

নালিতাবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মোমেন বলেন, একদল থেকে অন্যদলে যোগ দেওয়ায় জরুরি সভা আহবান করে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাওলানা মো. আব্দুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে মাওলানা মো. আব্দুল্লাহ বলেন, আমি বিষয়টি শুনেছি। জামায়াতে ইসলামী দল থেকে আমি নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছি। এজন্য আমি দল থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলাম। যখন আমি এবি পার্টিতে যোগদান করেছি, তখন শুনতে পেলাম জামায়াত থেকে আমাকে বহিস্কার করা হয়েছে। তবে এখনো লিখিত কোন কিছু পাইনি আমি। তাছাড়া এবি পার্টি শেরপুর-২ আসন থেকে আমাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। যেহেতু আমি এবি পার্টির এমপি প্রার্থী, সেই হিসেবে জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করতেই পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

জামায়াতের বহিষ্কৃত নেতা এবি পার্টিতে যোগদান করে এমপি প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৪:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫