ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সক্রিয় এমপি গাজী নজরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। এর আগে, এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পরও একই অ্যাকাউন্ট থেকে নিজের অবস্থান ব্যাখ্যা করে পোস্ট দিয়েছিলেন তিনি।

পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, হাজী নজরুলকে কারাগারে পাঠানোর ঘটনা ‘প্রতিপক্ষের চক্রান্ত ও ষড়যন্ত্রের ফল’। তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে ‘মিথ্যা ও মুখরোচক অপপ্রচার’ চালানো হচ্ছে।

গাজী নজরুল লিখেছেন, ‘এ ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগরবাসীকে এখনই রুখে দাঁড়াতে না পারলে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের উদ্ভব হওয়া ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে সুন্দর ও নিরাপদ শ্যামনগর গড়ার স্বার্থে বিষয়টি নিয়ে চিন্তাশীল সবাইকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

এর আগে সোমবার একটি মামলায় হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা ওই মামলায় উচ্চ আদালতের দেওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, একই দিন এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টা মামলায় জামিন পান সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সক্রিয় এমপি গাজী নজরুল

আপডেট সময় ১০:২১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬