ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

জাকসু নির্বাচনে অবৈধ ভোটারের অংশগ্রহণের অভিযোগ: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি হয়েছে।

তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বলেন, “আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা উঠেছে। একটি হলে ২৯৯ ভোটের কথা থাকলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার বিতরণ হয়েছে। ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকাও তৈরি হয়নি, ফলে যেকেউ যেকোনো সময় ভোট দিতে পেরেছে।”

রুমিন ফারহানা আরও জানান, তিনজন শিক্ষক নির্বাচন বর্জন করেছেন এবং তারা একই ধরনের অভিযোগ তুলে জানিয়েছেন। প্রার্থীরা ও বিভিন্ন প্যানেলও সন্দেহ প্রকাশ করেছেন, যে কেউ ভোটার না হলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্য প্যানেলগুলোরও মনে হচ্ছে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও পরিচ্ছন্ন হয়নি এবং প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তাই বিএনপি এই নির্বাচন বর্জনের কারণ স্পষ্ট।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

জাকসু নির্বাচনে অবৈধ ভোটারের অংশগ্রহণের অভিযোগ: রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫