ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, তিনি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা এবং জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে গণনার সময় তিনি দরজার সামনে হঠাৎ পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে এনাম মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। রাতে শুরু হওয়া ভোট গণনা শুক্রবার সকাল পর্যন্ত চলছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

আপডেট সময় ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫