ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মাফরুহী সাত্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলাভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে তিনি বহু অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়ে তিনি কমিশনের সঙ্গে একমত হলেও তাঁর মতামত গ্রহণ করা হয়নি। এমন পরিস্থিতিতে কমিশন তাঁর প্রস্তাবিত সমাধান না করেই ভোট গণনা শুরু করায় তিনি লিখিতভাবে আপত্তি জানান এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “সময় খুব কম হওয়ায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছি।”

এদিকে রাতে এক বিবৃতিতে জাকসু সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলছে এবং ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টির গণনা শেষ হয়েছে। বাকি ২টির কাজ চলছে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনাও অব্যাহত রয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশন সদস্য মাফরুহী সাত্তার

আপডেট সময় ০৯:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫