জাতীয় নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায় তার জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই। তিনি অভিযোগ করে বলেন, অতীতে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে আধিপত্যবাদীরা সুযোগ নেবে।
বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে দুদু বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।

