ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী

গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খুনের পর দুর্বৃত্তরা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছে নিহতের পরিবার।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুজন যুবক আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে জানালার গ্রিল কেটে তারা ঢুকেছিল, সেটিই ছিল বাসার মূল প্রবেশপথ। পরিবার জানায়, মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে।
পরিবারসূত্রে জানা যায়, রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন আনোয়ারুল্লাহ। খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে হত্যা করে। এরপর স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনোয়ারুল্লাহ এলাকায় মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের এক নিকট আত্মীয় বলেন, হোমিও চিকিৎসার পাশাপাশি তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। আরেক বাসিন্দা বলেন, গ্রিল কেটে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করলেও কেউ টের পায়নি—এটি উদ্বেগজনক।
ডিএমপির ডিবি (মিডিয়া) কর্মকর্তা তালেবুর রহমান জানান, এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি, তবে প্রক্রিয়া চলমান। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট

আপডেট সময় ০৬:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬