ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মহাকাশ অভিযানে বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রয়টার্স জানিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে ১৬টি স্যাটেলাইটই হারিয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো। তবে কক্ষপথে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট। এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা ১৬টি উপগ্রহই হারিয়ে যায়।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৬০ টনের পিএসএলভি ভারতীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে আকাশে ওঠে। প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই শেষ হয়। কিন্তু তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই বাধে বিপত্তি। হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরোর সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের পিএসএলভি-সি৬১ ব্যর্থ হয়েছিল। গত আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এটি ৯০ শতাংশের বেশি সাফল্যের হার নিয়ে থাকা এই রকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করল।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল। তারপর ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথভ্রষ্ট হওয়া লক্ষ্য করা যায়। আমরা তথ্য বিশ্লেষণ করছি। পরে কারণ বিস্তারিত জানানো যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

আপডেট সময় ১২:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬