ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দেবে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

এবার ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে তারা ইরানি জনগণের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, এ অঞ্চলে এখন ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রকে তিনি এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে উল্লেখ করেন। আল-হামিদাভির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। এতে ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে কাতাইব হিজবুল্লাহ ইরান ও এর জনগণের পাশে থাকবে। উল্লেখ্য, কাতাইব হিজবুল্লাহকে ২০০৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি।

এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, ইরানের চলমান বিক্ষোভ দমনে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তেহরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন

যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দেবে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ

আপডেট সময় ১০:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬