ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: জামায়াত সেক্রেটারি কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল, জানালো তদন্ত সংস্থা জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

ওএমএসের চাল পাচারের অভিযোগ, তিতাসে স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জহিরুলকে জরিমানাসহ ৩ মাসের কারাদন্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

শামীম রায়হান,দাউদকান্দি প্রতিনিধি॥কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল পাচার করার অপরাধে ডিলার ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহ্বায়ক জহিরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১২ মে) রাত সাড়ে ৯ টায় নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে মিনি পিকআপ ভ্যানে (ওএমএস) এর ৫০কেজি ওজনের ৩৫ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন।

দন্ডপ্রাপ্ত ওই ডিলার জহিরুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো: এমদাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তার গোডাউন থেকে সরকারি চাল মিনি পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ফোর্স নিয়ে ইউএনও সুমাইয়া মমিন ঘটনাস্থলে গিয়ে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেন৷ ডিলার জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে চাল গুলো পাচারের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্তে দোষী প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সুমাইয়া মমিন বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে তার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক

ওএমএসের চাল পাচারের অভিযোগ, তিতাসে স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জহিরুলকে জরিমানাসহ ৩ মাসের কারাদন্ড

আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫