ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

‘ব্যাগ গুছিয়ে ফেলুন’—অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণদের উদ্দেশে আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১২৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রাজনৈতিক সমঝোতা ও লন্ডন বৈঠকের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাগ গুছানোর পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। শুক্রবার (১৩ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আনিস আলমগীর লিখেছেন, “লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাই প্রোফাইল বৈঠকে যা হওয়ার ছিল, তাই হয়েছে। নির্বাচন এপ্রিলের বদলে ফেব্রুয়ারিতে এগিয়ে এলো। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে, সেটাও এখন নিশ্চিত।”

তিনি বলেন, বাকি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এখন। সংস্কার ও প্রতীকী কয়েকটি বিচারের মধ্য দিয়েই মূলত নির্বাচন সামনে এগোবে। তিনি সরকারে থাকা ব্যক্তিদের উদ্দেশে লিখেছেন, “যাদের বিদেশি পাসপোর্ট আছে তাদের চিন্তার কিছু নেই। কিন্তু যারা বেশি বেশি করেছেন, তারা ব্যাগ গুছিয়ে ফেলুন।”

আনিস আলমগীর আরও বলেন, “কে কোন দেশে নিরাপদে বের হতে পারবেন, সেটা ঠিক করে ফেলুন। কারণ, দেশে থাকার নিশ্চয়তা এখন আর কেউ দিতে পারবে না। গত ১০ মাসে আপনারা যে ধরনের সমাজ তৈরি করেছেন, তার ক্ষত সহজে যাবে না।”

তিনি উল্লেখ করেন, ওয়ান-ইলেভেনের সময় যেভাবে অনেক কুশীলব নির্বাসিত জীবন কাটিয়েছেন, তেমনি বর্তমান ক্ষমতাসীনদেরও একই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে তারেক রহমানের অনিরাপদ জীবন সম্পর্কিত “ভুয়া গোয়েন্দা রিপোর্ট” সরকারি নথি থেকে মুছে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

‘ব্যাগ গুছিয়ে ফেলুন’—অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণদের উদ্দেশে আনিস আলমগীর

আপডেট সময় ০৭:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫